Al Abrar Foundation

আমাদের সম্পর্কে

আল আবরার ফাউন্ডেশন শিক্ষা, দাওয়াহ ও মানবকল্যাণে নিবেদিত একটি অরাজনৈতিক ও অলাভজনক সেবামূলক সরকার নিবন্ধিত প্রতিষ্ঠান। এটি প্রতিষ্ঠিত হয়েছে ২০১৭ সালে, আল্লাহর দ্বীনকে সঠিকভাবে মানুষের মাঝে পৌঁছে দেওয়া ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে। প্রতিষ্ঠানটি একজন অভিজ্ঞ আলেমের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। আল আবরার ফাউন্ডেশন মানবতার শিক্ষক, মুক্তি ও শান্তির বার্তাবাহক, মানবসেবার আদর্শ, মহানবী মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর পদাঙ্ক অনুসরণ করে আর্তমানবতার সেবা, সমাজ সংস্কার, নৈতিক চেতনা জাগ্রত করা, পরিচ্ছন্ন মানসিকতা গঠনে নিরন্তর কাজ করে যাচ্ছে। একটি আদর্শ কল্যাণসমাজ প্রতিষ্ঠার প্রচেষ্টা এর মূল লক্ষ্য। কুরআন ও সুন্নাহভিত্তিক জীবন ও সমাজ গঠন এবং বিশুদ্ধ ইলমের প্রচার-প্রসার আল আবরার ফাউন্ডেশনের প্রধান উদ্দেশ্য। সালাফে সালিহীনের আদর্শ ও কুরআন-সুন্নাহভিত্তিক মধ্যমপন্থা অনুসরণ করাই আমাদের নীতি।

নীতি ও আদর্শ

আমাদের লক্ষ্য-উদ্দেশ্য